ঐশ্বরিয়ার সঙ্গে সুস্মিতার সম্পর্ক কেমন?

আপডেট : ০৩ জুন ২০১৯, ১০:২২ পিএম

সুস্মিতা সেন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। দু’জনেই বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছেন। বলিউডে অভিনেত্রী হিসেবে কেরিয়ার গড়েছেন। কিন্তু প্রথম থেকেই নাকি এই দুই তারকার মধ্যে ঠাণ্ডা লড়াই ছিল!

১৯৯৪। ঐশ্বর্যা এবং সুস্মিতা— দু’জনের জীবনেরই খুব গুরুত্বপূর্ণ ছিল। সে বছরই মিস ইউনিভার্সের মুকুট পেয়েছিলেন সুস্মিতা। অন্যদিকে ঐশ্বর্যা ছিনিয়ে নিয়েছিলেন মিস ওয়ার্ল্ডের খেতাব। মডেলিং দুনিয়াতেও এই দুই সুন্দরী একে অপরকে নাকি টেক্কা দেওয়ার চেষ্টা করতেন। এ সব জল্পনা কতটা সত্যি?

সম্প্রতি এক সাক্ষাত্কারে সুস্মিতাকে এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক তো ভালই। অনেকের ধারণা ওর সঙ্গে ঠাণ্ডা ল়ডাই রয়েছে। কিন্তু সেটা ঠিক নয়।’

কিন্তু ঐশ্বরিয়াকে বন্ধু ভাবেন সুস্মিতা? সরাসরি এ প্রশ্নের জবাব না দিয়ে নায়িকা জানিয়েছেন, বন্ধুত্ব হওয়ার জন্য একে অপরের সঙ্গে সময় কাটানো দরকার। সেটা তো হয়নি।

সূত্র: বলিউড হাঙ্গামা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত