বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান রুট

আপডেট : ০৩ জুন ২০১৯, ১১:১৩ পিএম

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিটি এল স্বাগতিক দলের জো রুটের ব্যাট থেকে। সোমবার নটিংহ্যামে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি উপহার দেন ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।

১০৪ বলে ১০৭ রানের ইনিংস খেলেছেন রুট। নিজের ইনিংস সাজিয়েছেন ১০ চার ও ১ ছক্কায়। এদিন আগে ব্যাট করে ৮ উইকেটে ৩৪৮ রানের পুঁজি গড়ে পাকিস্তান। বিশাল লক্ষ্যে ইংলিশরা এখন ব্যাট করছে।

আসরে ষষ্ঠ ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি দেখল দর্শক। রুট এদিন ফিফটি পূরণ করেন ৪৭ বলে। ৯৭ বলে পূরণ করেন সেঞ্চুরি।

রুট সেঞ্চুরি করে ফিরেছেন। তবে সেঞ্চুরির পথে আছেন জজ বাটলার। এই প্রতিবেদন লেখার সময় ৯৯ রানে ব্যাট করছিলেন তিনি। তার ব্যাটেই আশা দেখছে ইংল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত