রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'র শ্য়ুটিং দৃশ্য ফাঁস!

আপডেট : ০৪ জুন ২০১৯, ১২:১৫ এএম

প্রথমবার একসঙ্গে ছবি করছেন বলিউডের নতুন জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবির শ্যুটিং শুরু হয়েছিল বুলগেরিয়ায়। আপাতত শ্যুটিং চলছে বারাণসীতে। সেখানকারই শ্য়ুটিং-দৃশ্য ফাঁস হয়েছে অনলাইনে।

ইনস্টাগ্রামে বিভিন্ন রণবীর-আলিয়ার বিভিন্ন ফ্যানক্লাবের তরফে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে রণবীর পরেছেন সবুজ শার্ট ও ডেনিম, কাঁধে রয়েছে একটি ব্যাগ। অন্যদিকে, আলিয়া পরেছেন লং লাল শ্রাগ, তারও হাতে রয়েছে একটি চামড়ার ব্যাকপ্যাক।

এর আগেও শ্যুটিং করার জন্য দুই তারকার প্রস্তুতির ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়িয়েছে। তবে এই প্রথমবার শ্যুটিংয়ের দৃশ্যই বেরিয়ে পড়ল নেটদুনিয়ায়।

ব্রহ্মাস্ত্র-র পরিচালক অয়ন মুখোপাধ্যায়। রণবীরের চরিত্রের নাম শিবা, আলিয়ার নাম ঈশা। ফ্যান্টাসি ট্রিলজির প্রথম ছবি ব্রহ্মাস্ত্র। ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও।

কিছুদিন আগে মহাশিবরাত্রিতে প্রয়াগরাজে কুম্ভ মেলায় ছবির লোগো উদ্বোধন হয়েছিল। ছবিটি মুক্তি পাবে ২০২০-তে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত