ঈদ উদযাপন গাজীপুর ছাড়ছেন লাখো মানুষ

আপডেট : ০৪ জুন ২০১৯, ০১:৫৫ এএম

স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে গাজীপুর ছাড়ছেন লাখ লাখ পোশাকশ্রমিক। ছুটি পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ছুটছেন বাস কিংবা রেলস্টেশনের দিকে। যাত্রাপথে রিকশা, টেম্পোসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া নিলেও তাদের সেদিকে খেয়াল নেই। যেকোনোভাবে গন্তব্যে পৌঁছানোই তাদের একমাত্র উদ্দেশ্য।

নগরীর ভোগড়া, টঙ্গী, কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা, বোর্ড বাজার, রাজেন্দ্রপুর, মাওনা, শ্রীপুর, কাশিমপুর, মৌচাক, সফিপুরসহ শিল্প এলাকাগুলো ক্রমশ ফাঁকা হচ্ছে। এতে মার্কেট ও বিপণিবিতানগুলোতে বেচাকেনা কিছুটা কমে গেছে। তবে স্থানীয় এবং যারা গ্রামের বাড়িতে যাবেন না এমন লোকজনের এখনো ভিড় দেখা গেছে মার্কেটগুলোতে। এ ছাড়া গাজীপুরে দুটি ফ্লাইওভার খুলে দেওয়ার কারণে এবার যানজট নেই বললেই চলে। জামালপুরগামী যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘মা-বাবা ও ভাইবোনের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। গতকাল সোমবার দুপুরে বেতন দিয়ে কারখানা ছুটি ঘোষণা করেছে। বাসের অপেক্ষায় আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত