রাজধানীর রামপুরা ও মিরপুরে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রামপুরায় স্কুলছাত্র রিমন সরদার (১৬) ছাদ থেকে পড়ে এবং মিরপুরে ওয়ার্কশপ কর্মচারী রবিউল ইসলাম (১৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তারা জানান, রামপুরায় নিহত রিমন রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। পরিবারের সঙ্গে সে উলন জমিদার গলির ১৭৬/৪ নম্বর বাড়ির চতুর্থ তলায় থাকত। রিমনের খালা মিথিলা জানান, ভোরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পাশের ভবনে লাফিয়ে যাওয়ার সময় নিচে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে মিরপুর শাহ আলী নবাবেরবাগ এসএ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মী রবিউল রাতে বিদ্যুতায়িত হয়ে থাকা একটি মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
×
