আফগানিস্তানের কাছে হারের মুখে শ্রীলঙ্কা

আপডেট : ০৪ জুন ২০১৯, ১০:০৫ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর আফগানিস্তানের বিপক্ষেও হারের মুখে পড়েছে শ্রীলঙ্কা। কার্ডিফে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪১ ওভারে ১৮৭ রানের লক্ষ্য পেয়েছে আফগানরা। গুলবাদিন নাইবের দলের কাছে যা কঠিন হওয়ার কথা নয়।

যদিও ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি আফগানদের। এই প্রতিবেদন লেখার সময় আফগানিস্তানের স্কোর ৮ ওভার শেষে ৪৩/২।

মঙ্গলবার টস হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দলীয় ৩৩ ওভারে ৮ উইকেটে ১৮২ রান করার পর বৃষ্টি হানা দেয়। ফের খেলা শুরু হলে ৩৬.৫ ওভারে ২০১ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। বৃষ্টি আইনে আফগানদের সামনে লক্ষ্য কিছুটা কমে আসে।

এদিন শ্রীলঙ্কা ব্যাটিংয়ে দারুণ শুরু পেয়েছিল। উদ্বোধনী জুটিতে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা যোগ করেন ৯২ রান। ৩০ রান করা করুনারত্নেকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মোহাম্মদ নবী।

এরপর লাহিরু থিরিমান্নেকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫২ রান যোগ করেন কুশল পেরেরা। কিন্তু ২২তম ওভারে ম্যাচ ঘুরিয়ে দেন নবী। এক ওভারেই তুলে নেন তিন উইকেট। তাতেই ধস নামে লঙ্কান ইনিংসে।

ওই ওভারে নবীর শিকার হয়েছেন থিরিমান্নে (২৫), কুশল মেন্ডিস (২) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (০)। অন্য প্রান্তে আসা যাওয়ার মিছিলে একা লড়াই করছিলেন কুশল মেন্ডিস। তবে বৃষ্টির ঠিক আগে রশিদ খানের শিকার হয়ে ফেরেন তিনি। দলীয় সর্বোচ্চ ৭৮ রান আসে তার ব্যাট থেকে। ৮১ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন ৮ চারে।

আফগানদের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন নবী। ৯ ওভার বল করে খরচ করেছেন মাত্র ৩০ রান। ২টি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও দৌলত জাদরান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত