মোদির দলে যোগ দিলেন বাংলাদেশের অঞ্জু ঘোষ

আপডেট : ০৬ জুন ২০১৯, ১২:৫০ এএম

বুধবার ভারতের কলকাতায় পুনরায় ক্ষমতায় আসা নরেন্দ্র মোদির দল বিজেপিতে যোগ দিয়েছেন ‘বেদের মেয়ে জোছনা’খ্যাত অঞ্জু ঘোষ।

অঞ্জুর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দীলিপ ঘোষ।

তবে তার বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে বর্তমান নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্ন অঞ্জু ঘোষ এড়িয়ে গেছেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কলকাতার সল্ট লেকে বসবাস করছেন ৬৩ বছর বয়সী এই বাংলাদেশি অভিনেত্রী।
অঞ্জু ঘোষকে দলে নিয়ে বিজেপি নেতা দীলিপ ঘোষ বলেন, “আজকে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জু ঘোষ আমাদের দলে যোগ দিচ্ছেন। দীর্ঘ দিন ধরে তিনি বিজেপিতে যোগ দিতে চাইছিলেন।

“আজকে আমরা সত্যিকার বেদের মেয়ে জ্যোৎস্নাকে পেলাম এবং তাকে দলে পেয়ে আমরা খুশি।”

বিজেপিতে যোগ দিয়ে তিনিও খুশি বলে অনুষ্ঠানে জানান অঞ্জু ঘোষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত