বৃষ্টির বাধায় পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই

আপডেট : ০৭ জুন ২০১৯, ০৪:১৭ পিএম

বৃষ্টির বাগড়ায় পড়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা মধ্যকার বিশ্বকাপ লড়াই। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচটির টসও হয়নি।

ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় সাড়ে তিনটা স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মুখোমুখি হওয়ার কথা ছিল দল দুটির। বৃষ্টির বাধায় তা সম্ভব হয়নি। বৃষ্টি থামলে স্থানীয় সময় দুপুর আড়াইটায় টস হওয়ার কথা রয়েছে।

আসরে এটা উভয় দলেরই এটা দ্বিতীয় ম্যাচ। বড় হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।

সরফরাজ আহমেদের দল তো রীতিমতো উড়ছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হারের পর স্বাগতিক ও ওয়ানডের এক নম্বর দল ইংল্যান্ডকে হারিয়ে ছন্দে ফিরেছে তারা।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০ উইবেটে হারে শ্রীলঙ্কা। কিন্তু পরের ম্যাচে দলটি লড়াকু ক্রিকেট খেলেছে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাওয়া ১৮৬ রানের পুঁজি নিয়ে প্রাণপণ লড়াই করে শেষ পর্যন্ত ৩৪ রানের জয় তুলে নেয় দিমুথ কারুনারত্নের দল।

বিশ্বকাপে এর আগে মোট সাতবার মুখোমুখি হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা। এর মধ্যে সবকটিতেই জয়ী পাকিস্তান। সেই হিসেবে আজকের ম্যাচেও যোজন যোজন এগিয়ে পাকিস্তান।

ওয়ানডে ক্রিকেটে দল দুটি মধ্যে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ১৫৩টি। তাতেও অনেক এগিয়ে পাকিস্তান। দলটি জয় পেয়েছে ৯০টি ম্যাচে; শ্রীলঙ্কা জয়ী: ৫৮, টাই একটি ম্যাচ, পরিত্যাক্ত চারটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত