ট্যাংকারে হামলায় জড়িত একটি সরকার : ইউএই

আপডেট : ০৮ জুন ২০১৯, ১২:১৪ এএম

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে গত মাসে চারটি তেলের ট্যাংকারে হামলার ঘটনায় ‘একটি দেশের সরকারের হাত আছে’ বলে জানিয়েছে দেশটির প্রশাসন। গত ১২ মের ওই হামলা ‘অত্যাধুনিক ও সমন্বিত অভিযানের’ চিহ্ন বহন করছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দেওয়া প্রতিবেদনে জানিয়েছে দেশটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় আরব আমিরাতের পাশাপাশি সৌদি আরব ও নরওয়ের নৌযানও ক্ষতিগ্রস্ত হয়েছিল। যুক্তরাষ্ট্র এ ঘটনার জন্য ইরানকে দায়ী করলেও জাতিসংঘে দেওয়া প্রতিবেদনে আরব আমিরাত কোনো রাষ্ট্রের নাম উল্লেখ করেনি। তেহরান শুরু থেকেই তেলের ট্যাংকারে হামলার অভিযোগ অস্বীকার করে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে আসছে। হরমুজ উপত্যকার বাইরে আরব আমিরাতের জলসীমায় ফুজাইরার পূর্ব অংশে ১২ মে ওই হামলার ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। চারটি জাহাজ এই ‘অন্তর্ঘাতমূলক হামলায়’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পরে নিশ্চিত করে আমিরাত কর্র্তৃপক্ষ। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরে সৌদি আরব জানায়, ফুজাইরা উপকূলে ওই হামলায় তাদের দুটি জাহাজের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত