বিএসএমএমইউতে বোমা ওপর মহলের নীলনকশায় : রিজভী

আপডেট : ০৮ জুন ২০১৯, ০১:২৫ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রশাসনিক ভবনে বোমাসদৃশ একটি বোতল উদ্ধারের পেছনে ‘ওপর মহলের নীলনকশা’ রয়েছে বলে অভিযোগ করছে বিএনপি। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেতুমন্ত্রীর স্বস্তিদায়ক ঈদযাত্রার ঘোষণা পুরোপুরি বাকোয়াজ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

ঈদের পরদিন গত বৃহস্পতিবার হাসপাতালের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে বোমাসদৃশ একটি বোতল উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘বিএসএমএমইউতে যেখানে নিñিদ্র নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে, সেখানে পেট্রলবোমা গেল কেমন করে?’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত