টাইমস স্কয়ারে ‘হামলা পরিকল্পনায়’ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট : ০৮ জুন ২০১৯, ০২:৫৬ এএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে গ্রেনেড হামলার পরিকল্পনার অভিযোগে আশিকুল আলম (২২) নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার আশিকুল নিউ ইয়র্কের কুইন্সে থাকেন। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, একটি অস্ত্র কিনতে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। সংশ্লিষ্ট এক

 কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আশিকুল আলাপচারিতায় টাইমস স্কয়ারে গ্রেনেড হামলা চালানোর ইচ্ছা প্রকাশের পর নজরদারিতে ছিলেন। তারপর ছদ্মবেশে একজন গোয়েন্দা তার পিছু নিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত