মিমির ম্যানেজারকে এমপি ভাবে সংসদের নিরাপত্তাকর্মীরা!

আপডেট : ০৮ জুন ২০১৯, ০৯:৩১ এএম

পশ্চিমবঙ্গের নতুন সাংসদ নায়িকা মিমি চক্রবর্তীকে সংসদের প্রথম দিন নিরাপত্তাকর্মীরা চিনতেই পারেননি। ভুল করে তার ম্যানেজারকে এমপি ভেবে বসেন তারা!

মিমি এবার যাদবপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএম নেতা ও কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র বিকাশ ভট্টাচার্য।

শুক্রবার ভারতের একটি দৈনিক পত্রিকাকে সাক্ষাৎকার দেন মিমি। সেখানে সংসদের প্রথম দিনের অভিজ্ঞতার কথা জানান।

‘যখন যাচ্ছিলাম তখনও ঠিক বুঝতে পারিনি। কিন্তু একদম এন্ট্রির মুখে, যেখানে সব টুরিস্টরা যায়, সেখানে দশ বছর আগে আমিও আমার বন্ধুদের সঙ্গে ছবি তুলে এসেছিলাম। সেই স্মৃতিটা মনে পড়ে গেল। যখন আমি একজন অভিনেত্রী, একজন এমপি হিসেবে প্রবেশ করলাম সত্যি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। যারা গার্ড ছিলেন, তারা তো আমার ম্যানেজারকেই এমপি ভেবে বসলেন।’

নিজেদের ভুল ভাঙতেই নিরাপত্তাকর্মীদের জবাবটাও ছিল চমকপ্রদ, ‘‘তারপর ভুল বুঝতে পেরে বললেন, ‘ওহ! আচ্ছা, আপ হ্যায় এমপি!’ দে জাস্ট অ্যাড্রেসড আস- ‘ইস সাল তো কিতনে ছোটে ছোটে কিউটসি এমপিস আয়ে হ্যায়।’ সত্যি বলতে, দারুণ অভিজ্ঞতা! ভেতরে একটা উষ্ণ অভ্যর্থনার আবহ টের পাচ্ছিলাম। আমি এতটা আশা করিনি। ’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত