আজই ক্যালিসের রেকর্ডে ভাগ বসাবেন সাকিব?

আপডেট : ০৮ জুন ২০১৯, ১০:৫১ এএম

এবারের বিশ্বকাপে শুরু থেকেই দারুণ ছন্দে আছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই ম্যাচের দুটিতেই হাঁকিয়েছেন অর্ধশতক। নিয়েছেন তিনটি উইকেট!

এর মধ্যে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সময়ে পাঁচ হাজারের বেশি রান করার পাশপাশি আড়াইশো উইকেট নেওয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গড়েছেন মুশফিকের সঙ্গে রেকর্ড জুটি!

আরো একটি রেকর্ডের হাতছানি নিয়ে শনিবার কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন সাকিব। ছন্দ ধরে রাখতে পারলে বিরল একটি রেকর্ডে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ক্যালিসের রেকর্ডে ভাগ বসাবেন বাংলাদেশ দলের অন্যতম সেরা এই পারফর্মার।

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে সাকিব ২২বার পঞ্চাশ বা তার বেশি রান করার পাশাপাশি সর্বনিম্ন দুটি উইকেট শিকার করেছেন। এমন পারফরম্যান্সে সাকিবের উপরে আছেন কেবল ক্যালিসই। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ২৩ বার পঞ্চাশ বা তার বেশি রান করার পাশাপাশি সর্বনিম্ন দুটি উইকেট শিকার করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে অর্ধশতকের দেখা পাওয়ার পাশি পাশি দুটি উইকেট নিতে পারলেও রেকর্ডটিতে ভাগ বসাবেন সাকিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত