অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ

আপডেট : ০৮ জুন ২০১৯, ০৩:১৪ পিএম

বিসিসি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়ে দিয়েছিলেন, প্রথম দুই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন না এনেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তাই হলো। টসের পর টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা জানালেন, তাদের একাদশে কোনো পরিবর্তন নেই।

সোমবার কার্ডিফের সোফিয়া গার্ডেনসে এবারের বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফী।

দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে আসরে শুভ সূচনা করে লাল-সবুজরা। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আশা জাগিয়েও শেষ পর্যন্ত ২ উইকেটে হেরে যায় তারা। কার্ডিফের ম্যাচটি ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে নিচ্ছে তারা।

বিশ্বকাপে গত দুই আসরেই ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এবার হারালে বিশ্ব মঞ্চে ইংলিশদের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক হবে তাদের।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান

×
সর্বশেষ সর্বাধিক পঠিত