বিয়ের আগেই খুনসুটি করছেন নুসরাত-নিখিল

আপডেট : ০৮ জুন ২০১৯, ১০:৪৯ পিএম

বিয়ে করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। জুনেই বিয়ে সেরে ফেলছেন নব নির্বাচিত এই সাংসদ। শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। যদিও নিখিলের সঙ্গে তার আলাপ বেশি দিনের নয়। কিন্তু দুজনের মধ্যে জমাট বন্ধুত্ব টের পাওয়া গেল টিকটক ভিডিওতে।

হবু বর-বউ দুজনেই মেতেছেন টিকটকে। আবার  নিখিল বলছেন, তিনি নাকি নুসরাতকে তার প্রেমকাহিনীতে মুখ্য ভূমিকায় রেখেছেন। নুসরাতের মাকেও জানিয়েছেন! এ কি কাণ্ড! বিয়ের আগে বেশ দিন কাটাচ্ছেন নিখিল-নুসরত।

প্রসঙ্গত, বলিউডের দীপিকা-আনুশকার মতো নুসরাতও করছেন 'ডেস্টিনেশন ওয়েডিং'। ১৯ থেকে ২১ জুন ইস্তাম্বুলে বসছে নুসরাতের বিয়ের আসর। সদ্য বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন নুসরাত। বিয়েতে বর-কনের কাছের লোকেরাই নিমন্ত্রিত।  

পুজার সময় নিখিলের শাড়ির বিজ্ঞাপনে কাজ করতে গিয়েই তার সঙ্গে আলাপ হয় নুসরাতের, তারপর বন্ধুত্ব। এরপরে নুসরাত ও নিখিল দুজনে মিলেই বিয়ের সিদ্ধান্ত নেন। তবে নুসরাত জাহানের বিয়ের কোনো ছবি যাতে কোনোভাবে প্রকাশ্যে না আসে সে কারণে বিয়ের অনুষ্ঠানে বিধি-নিষেধ রাখা হয়েছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত