করুনারত্নের নেতৃত্বের প্রশংসায় থিসারা

আপডেট : ০৯ জুন ২০১৯, ০১:৩৮ এএম

বিশ্বকাপে শ্রীলঙ্কা খেলতে এসেছে বিশ্ব র‌্যাংকিংয়ের ৯ নম্বর দল হিসেবে। গত বিশ্বকাপের পর থেকে মাত্র একটি দ্বিপক্ষীয় সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। তার ওপর অধিনায়ক এমন একজন যিনি সেই বিশ্বকাপের পর চার বছর দলেই ছিলেন নাÑ দিমুথ করুনারতেœ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে নাস্তানাবুদ হওয়ার পর আফগানিস্তানকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে লঙ্কানরা। পাকিস্তানের কাছ থেকে পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৩ নম্বরে তারা।

এমন একটা অবস্থায় অধিনায়ক করুনারতেœর প্রশংসা করেছেন অলরাউন্ডার থিসারা পেরেরা। তার মতে যোগ্য অধিনায়ক খুঁজে পেয়েছে তারা। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি তাকে (করুনারতেœ) ভালোভাবে চিনি। আমরা অনূর্ধ্ব-১৩ তে একসঙ্গে খেলেছি। সে আমার সহপাঠীও। আমরা একসঙ্গে স্কুলে ক্রিকেট খেলেছি। আমি তার পারফরমেন্স এবং ক্রিকেট-জ্ঞান সম্পর্কে জানি। তাই আমি মনে করি দলকে সঠিক পথে পরিচালিত করতে সে-ই সেরা।’

পেরেরা জানান, দলকে ঐক্যবদ্ধ রাখার গুণ আছে করুনারতেœর মাঝে, ‘সে সবাইকে একতাবদ্ধ রাখে এটাই তার শক্তি। সে খুব শান্ত এবং চুপচাপ। সে কখনো বকাবাজি করে। তার বিশ্বাস আমরা পারব। স্কুলে থাকতেও এমনি বলত। সবার কাছে সে ভাইয়ের মতো।’

পেরেরা জানেন জয় নিশ্চিত করতে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের নতুন অধিনায়ককে সহায়তা করে যেতে হবে। তিনি বলেন, ‘দলের অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমরা অধিনায়ককে সেরাটা দিতে চাই। আমি অধিনায়ককে আমার ২০০ শতাংশ (পারফরমেন্স) দিতে চাই। আমরা সর্বাত্মক চেষ্টা করলে বিশ্বকাপে দারুণ কিছু হতে পারে।’

গত এপ্রিলে কলম্বোতে বোমা হামলায় ২৫০ জনের বেশি নিহত হয়। সেই ঘটনায় এখনো শোকাহত শ্রীলঙ্কা। পেরেরা জানান সমর্থকদের বিশেষ কিছু দিতে চায় শ্রীলঙ্কা দল। তিনি বলেন, ‘দলগতভাবে আমরা শ্রীলঙ্কান সমর্থকদের বিশেষ কিছু ফিরিয়ে দিতে চাই। ভালোবাসা দিতে চাই। আমরা এ ব্যাপারে কথা বলেছি। সমর্থকরা যেন টুর্নামেন্ট (বিশ্বকাপ) নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত