হাতুড়ি দিয়েও ভাঙছে না ডিম!(ভিডিও)

আপডেট : ০৯ জুন ২০১৯, ০১:৫০ পিএম

হাতের দুই আঙুল দিয়ে চাপ দিলেই ভেঙে যাওয়ার কথা ডিমের। সেই ডিম কিনা হাতুড়ি পিটিয়েও ভাঙা যাচ্ছে না। কাল্পনিক নয় সত্যি; ইতোমধ্যে হাতুড়ি দিয়ে ডিম ভাঙার চেষ্টার এক ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একদল ভারতীয় সেনা হাতুড়ি দিয়ে ডিম ভাঙার চেষ্টা করছেন! কিন্তু কেন? কারণ, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার ফুট ওপরে সিয়াচেন বেস ক্যাম্পে মাইনাস ৬০ ডিগ্রি তাপমাত্রায় ডিম জমে ইটের থেকেও শক্ত হয়ে গেছে!

ঠান্ডা বাতাসের মধ্যে দাঁড়িয়ে তিনজন মানুষ হাতুড়ি দিয়ে ডিম ভাঙতে ব্যস্ত। শুধু ডিম কেন, হিমাঙ্কের নিচে তাপমাত্রা হওয়ায় জুসের বাক্স, সবজি সবই কঠিন বরফ। স্বাভাবিক তাপমাত্রায় যা কোনোভাবেই ফেরানো সম্ভব নয়।

জুসের বাক্স, সবজির পর সেনাদের তৃতীয় প্রচেষ্টা ডিম ভাঙা। হাতুড়ি হাতে ব্যর্থ হয়ে অবশেষে এক সেনা তো পাথরের ওপরে আছাড়ই দেন ডিমটিকে।

সহকর্মীর এই চেষ্টা দেখে মজা করে আরেক সেনার মন্তব্য, এই ধরনের ডিম একমাত্র সিয়াচেন হিমবাহেই পাওয়া যায়! ডিমের পাশাপাশি তারা জমে যাওয়া পেঁয়াজ, টমেটো, আদা, আলুও এভাবেই হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করেন।

টুইটারে এই ভিডিও ছড়িয়ে পড়তেই সেনাবাহিনীকে সাধুবাদ জানান নেটিজেনরা। তাদের মতে, “মাইনাস ৩০, ৪০ ডিগ্রি তাপমাত্রাতেই জীবনধারণ অসম্ভব। সেখানে সিয়াচেন বেস ক্যাম্পে, মাইসাস ৭০ ডিগ্রির মধ্যে থেকে আমাদের পাহারা দিচ্ছে সেনাবাহিনী। আপনাদের সালাম।”

ভিডিওটি দেখতে লিঙ্কে ক্লিক করুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত