শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার স্বামী রোশান সিং-কে নিয়ে চর্চার শেষ নেই। এবার জানা গেল, শনিবার জামাইষষ্ঠীর আয়োজনে ছিলেন না কলকাতার জনপ্রিয় নায়িকার পাঞ্জাবি বর।
১৯ এপ্রিল অমৃতসরের এক গুরুদুয়ারায় রোশানের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। এই নিয়ে তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন নায়িকা। তাই কম সমালোচনা শুনতে হয়নি তাকে। তবে পুরো সিনে ইন্ডাস্ট্রি ছিল তাদের পাশে।
তখন শ্রাবন্তী বলেছিলেন, তার জীবন নিয়ে পরিবারেরই একমাত্র সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। আর কারো নেই।
বিয়ের পরপর চুপিসারে ইন্দোনেশিয়ার বালিতে হানিমুন কাটাতে যান নবদম্পতি। ফিরে এসে যোগ দেন নিজ নিজ কর্মক্ষেত্রে।
রোশান পাঞ্জাবি পরিবারের ছেলে হলেও বাঙালি হিন্দুর পার্বণে তার বাধা নেই। সে অনুসারে এবারই প্রথম তার জামাইষষ্ঠী হওয়ার কথা। কিন্তু তা আর হলো। কেন?
নিউজ এইটিনের এক প্রতিবেদনে জানা যায়, শাকিব খানের ‘শিকার’ ও ‘ভাইজান এলো রে’ সিনেমার নায়িকা বর্তমানে দেশে নেই। ছেলে, শাশুড়ি এবং স্বামীকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গেছেন। তাই রোশনের হলো না জামাইষষ্ঠী উদ্যাপন।
