মরা ইঁদুর স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে

আপডেট : ০৯ জুন ২০১৯, ০৭:১৬ পিএম

সচিবালয় ভবনের চতুর্থ তলায় স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে মরে পড়ে ছিল একটি ইঁদুর। ঈদের ছুটিতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষ বন্ধ ছিল পাঁচ দিন। রোববার সেটি খোলা হলে মরা ইঁদুর পাওয়া যায়। 

তীব্র দুর্গন্ধে রোববার সকালে অফিসে এসে নিজের কক্ষে আর ঢুকতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

সাধারণত ঈদের পর প্রথম কর্মদিবসে নিজের ঘরেই কর্মকর্তা আর সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আসাদুজ্জামান খাঁন কামাল। কিন্তু ইঁদুর বিপত্তিতে এবার নিজের কক্ষের পাশে ছোট আরেকটি কক্ষে মতবিনিময়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি।

মন্ত্রীর অফিস কক্ষের বাইরে দায়িত্বে থাকা পুলিশ সদস্য আমিনুল বলেন, সকালে কক্ষ খোলার পর মরা ইঁদুরটি দেখতে পান তারা।

তিনি বলেন, মনে হয় কয়েক দিন আগেই মারা গেছে। পচে দুর্গন্ধ বের হচ্ছিল। তখনই ওটা সরিয়ে ফেলা হয়, কিন্তু দুপুরেও দুর্গন্ধ যায়নি। মন্ত্রীর রুমের জালানাগুলো ফিক্সড লক করা, তাই খোলা যাচ্ছে না। বাতাস চলাচলের জন্য আপাতত দরজা খুলে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত