অ্যামাজন কিনে নিচ্ছেন মুকেশ অম্বানি!

আপডেট : ০৯ জুন ২০১৯, ০৮:২৭ পিএম

চলতি বছরের শুরুতে অনলাইন বিপণন ওয়েবসাইট অ্যামাজন কেনার পরিকল্পনার কথা প্রকাশ জানিয়েছিলেন ভারতের বিজনেস টাইকুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি'র চেয়ারম্যান মুকেশ অম্বানি। 

এবার অ্যামাজনের সঙ্গে মোট ১৭ হাজার ৩০০ কোটি টাকার প্রায় ২৪টি বাণিজ্যিক লেনদেন করল রিলায়েন্স ইন্ডাস্ট্রি। 

অর্থাৎ ভারতে অ্যামাজন ডটকম কেনার মুকেশ অম্বানির পরিকল্পনাই বাস্তবায়িত হতে চলেছে বলে মত বাজার বিশেষজ্ঞদের।

ধাপে ধাপে বিনিয়োগের মাধ্যমেই ভারতে আমাজনের স্বত্ব কিনে নিতে চাইছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

খবর: জি নিউজ বাংলা।

ই-কমার্স সাইট আমাজন কিনে নেয়ার মাধ্যমে ভারতের বিশাল অনলাইন বিপণনের বাজারে প্রবেশ করতে চাইছে রিলায়েন্স। 

ভারতের বাজার বিশেষজ্ঞের কুণাল আগরওয়ালের মতে, ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে কাজে দক্ষ কর্মীদের একটি দল তৈরি করতে চাইছে রিলায়েন্স।

২০২৮ সালের মধ্যে ভারতে অ্যামাজনের বাজার প্রায় ৬ গুণ বৃদ্ধি পাবে। 

অর্থাৎ ভবিষ্যতে বাড়বাড়ন্তের দিকে নজর রেখেই আগেভাগে ভারতে ই-কমার্সের বাজারে প্রবেশ করতে চাইছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

ই-কমার্সের পাশাপাশি চেন দোকানের সংস্থা ওয়ালমার্টের ভারতের স্বত্ব কিনতে আগ্রহী তারা।

অর্থাৎ, টেলিকমের সঙ্গে ভোগ্যপণ্যের বাজার দখলের দিকেও এগোতে চাইছে মুকেশ অম্বানির সংস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত