‘ইউনিভার্স বস’ লিখে মাঠে নামতে পারবেন না গেইল

আপডেট : ০৯ জুন ২০১৯, ০৮:৩৭ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে কিপিং গ্লাভসে সেনার প্রতীক পড়ে মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। যা নিয়ে বিতর্ক হয়েছে অনেক। শেষমেশ আইসিসির নির্দেশ মেনে ধোনিকে ওই প্রতীক সরাতে হয়েছে।

শুধু মহেন্দ্র সিং ধোনি হয়, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইলও অনুমতি পাননি ব্যাটে ‘ইউনিভার্স বস’ লোগো লাগিয়ে মাঠে নামার।

ধোনির জন্য বিসিসিআই আবেদন করলেনও তা নাকচ করে দেয় আইসিসি। পোশাক এবং ক্রীড়া অনুষঙ্গ সম্পর্কিত বিধির স্পষ্ট লঙ্ঘন বলে গেইলের আবেদনও নাকচ করে দিয়েছে আইসিসি।

স্ব-ঘোষিত ‘ইউনিভার্স বস’ গেইল আইসিসির নির্দেশনা মেনে সেই লোগো সরিয়ে ফেলতে সম্মতি হয়েছে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ইংলিশ অলরাউন্ডার মইন আলী ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা রিস্ট ব্যান্ড পড়ে মাঠে নামার অনুমতি চেয়েছিলেন। কিন্তু সরাসরি রাজনৈতিক বার্তা হওয়ায় সেটিও গ্রহণ করেনি আইসিসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত