করণ জোহরের দুই ছাত্র-ছাত্রীর প্রেম

আপডেট : ০৯ জুন ২০১৯, ০৮:৫৮ পিএম

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর প্রথম ব্যাচের ছাত্র সিদ্ধার্থ মলহোত্রা। এবার তারই প্রেমে পড়লেন করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ারের দ্বিতীয় ব্যাচের ছাত্রী তারা সুতারিয়া।

ছবি মুক্তির পর থেকে বক্স অফিস রেকর্ড না করতে পারলেও, দর্শকের মন জয় করেছেন তারা। যদিও তিনি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় খুব একটা সচল নন তিন। এমনকী ট্যুইটার কারবার বুঝতে তাকে বেশ বেগ পেতে হয়।

তারা অবশ্য প্রথম থেকেই সিদ্ধার্থ মলহোত্রার ব্যাপারে কথা বলতে আগ্রহী। এর আগে বলেছিলেন সিদ্ধার্থের সঙ্গে ডেটে যেতে চান তিনি। এবার একেবারে সরাসরি ভালোবাসেন বলেই মন্তব্য করেছেন।

সম্প্রতি একসঙ্গে একটি ছবিও মুক্তি পেতে চলেছে তাদের। এ নিয়ে একটি সাক্ষাৎকারে নায়িকা বলেছেন, ‘ও আমার প্রতিবেশী আমার ভালো বন্ধু। ও খুব মিষ্টি। আমাদের অনেক কিছু একরকম। আমার ওর সঙ্গে দারুণ লাগে। আমি ভালোবাসি ওকে। সিড দারুণ কুল।’

এর আগে সিদ্ধার্থের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল আলিয়া ভাটের সঙ্গে। ক্যাটরিনার সঙ্গেও তার সম্পর্কের জল্পনা চলেছিল বেশ কিছুদিন। এবার দেখার সত্যিই তারার কথায় সিদ্ধার্থের মন গলে কিনা।

সূত্র: ইন্ডিয়ান টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত