ইনজুরিতে প্রদীপ

আপডেট : ১০ জুন ২০১৯, ০১:২১ এএম

বিশ্বকাপে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে আগামীকাল। ম্যাচের আগেই দুঃসংবাদ লঙ্কান শিবিরে। ইনজুরিতে পড়েছেন পেস বোলার নুয়ান প্রদীপ। ডান হাতের কনিষ্ঠ আঙুলের হাড় সরে গেছে প্রদীপের। ফলে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার।

প্রস্তুতির সময় নেটে কুশল পেরেরাকে বোলিং করছিলেন প্রদীপ। পেরেরার একটি শট ধেয়ে আসছিল প্রদীপের মুখ বরাবর। এ সময় নিজেকে রক্ষায় মুখ বরাবর ডান হাত তোলেন তিনি। তখনই হয় এই ইনজুরি। ঘটনার পর প্রদীপকে নেওয়া হয় হাসপাতালে। শ্রীলঙ্কান টিম ম্যানেজার বলেন, ‘প্রদীপ বাংলাদেশের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে খেলবে না। তার ইনজুরি ঠিক হতে এক সপ্তাহের মতো সময় লাগবে।’

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে প্রদীপ তার ক্যারিয়ারসেরা ৩১ রানে ৪ উইকেট নিয়েছিলেন। এখন পর্যন্ত ৩৬ ওয়ানডেতে ৪৬ উইকেট শিকার করেছেন এ পেসার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত