দুটি করে পরিবর্তন উইন্ডিজ-প্রোটিয়া একাদশে

আপডেট : ১০ জুন ২০১৯, ০৩:৩৮ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। সাউদাম্পটনের দ্য রোজ বোল স্টেডিয়ামে ম্যাচটিতে উভয় দলের একাদশে আছে দুটি করে পরিবর্তন।

দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের ১৫ রানে হারা একাদশ থেকে বাদ পড়া দুইজন হলেন ওপেনিং ব্যাটসম্যান এভিন লুইস ও পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তাদের জায়গায় একাদশে ডাক পেয়েছেন ড্যারেন ব্র্যাভো ও কেমার রোচ

আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি দক্ষিণ আফ্রিকা। সবশেষ ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হারা একাদশে দুটি পরিবর্তন এনেছে তারা। বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান জেপি দুমিনি ও স্পিনার তাবরাইস সামসি। একাদশে ঢুকেছেন টপ অর্ডার ব্যাটসম্যান অ্যাইডেন মারক্রাম ও পেসার বুরান হেনড্রিকস।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রিস গেইল, ড্যারেন ব্র্যাভো, শাই হোপ (উইকেটকিপার), নিকোলোস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল ও ওশান টমাস।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটকিপার), হাশিম আমলা, ফাফ দু প্লেসি (অধিনায়ক), অ্যাইডেন মারক্রাম, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলনার, অ্যান্ডিলে ফেলুকোয়াইয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, বুরান হেনড্রিকস ও ইমরান তাহির

×
সর্বশেষ সর্বাধিক পঠিত