প্রতিবন্ধীদের সুবিধায় কর ব্যবস্থায় পরিবর্তন

আপডেট : ১১ জুন ২০১৯, ১২:৪২ এএম

আগামী বাজেটে প্রতিবন্ধী নাগরিকদের করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি তাদের নাগরিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে কর ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, গত কয়েক বছর ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা হলেও প্রতিবন্ধী নাগরিকদের বাড়ানো হয়েছে।

এখন প্রতিবন্ধী ব্যক্তিদের করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা। এবার করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে করছাড় দেওয়া হবে। এছাড়া তাদের স্বাস্থ্য-শিক্ষাসহ অন্যান্য নাগরিক সেবা নিশ্চিতে প্রতিবন্ধীবান্ধব কর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত