অমিতাভের প্রোফাইলে ইমরানের ছবি বসালো হ্যাকার

আপডেট : ১১ জুন ২০১৯, ১০:০৮ এএম

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে তুরস্কের একটি হ্যাকার গ্রুপ। সেখানে বিগ বি’র ছবি বদলে বসানো হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখ।

অমিতাভের টুইটার হ্যান্ডেল হ্যাক করে গোটা বিশ্ব, বিশেষ করে আইসল্যান্ডকে সাইবার হামলার হুমকি দিয়েছে ওই গোষ্ঠী।

অ্যাকাউন্ট হ্যাক করার পর তারা বার্তা দেয়, “সারা বিশ্বের প্রতি গুরুত্বপূর্ণ ঘোষণা! তুরস্কের ফুটবলারদের প্রতি আইসল্যান্ড প্রজাতন্ত্রের দায়িত্বজ্ঞানহীন আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মৃদুভাষী হলেও বড় লাঠি নিয়ে চলি। এই কারণে বড়সড় সাইবার হামলা সম্পর্কে আপনাদের জানাচ্ছি। আইলদিস টিম টার্কিশ সাইবার আর্মির তরফে।”

আরও একটি পোস্টে বলা হয়, “এই যুগেও রমজান মাসে অনশনরত মুসলিমদের ওপর, স্বয়ং উম্মাহ মুহাম্মদের ওপর নির্দয়ভাবে আঘাত হানছে ভারত। ভারতীয় মুসলিমদের নিরাপত্তার দায়িত্ব আমাদের দিয়েছেন আব্দুল হামিদ।'”

টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগে অভিযোগ জানায় বচ্চন পরিবার। কিছুক্ষণের মধ্যেই তাদের চেষ্টায় অমিতাভের টুইটার অ্যাকাউন্ট উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত