বাংলাদেশ-লাওস প্রথমার্ধ গোলশূন্য

আপডেট : ১১ জুন ২০১৯, ০৮:০৪ পিএম

একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারল না বাংলাদেশ। বিশ্বকাপ প্রাক বাছাইয়ে লাওসের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচের প্রথমার্ধ তাই গোলশূন্যভাবে শেষ করতে হয়েছে জামাল ভূঁইয়াদের।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা ৭টায়। নাবিব নেওয়াজ জীবন দুটি সহজ সুযোগ হাত ছাড়া করেছেন। লম্বা থ্রো ও সেট পিস থেকেও বেশ কয়বার সুযোগ তৈরি করেছে জেমি ডের দল। তবে গোল আদায় করতে পারেনি।

এ ম্যাচে ড্র করলেই পরের পর্বের টিকিট মিলবে বাংলাদেশের। প্রথম লেগে লাওসের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের জয় নিয়ে ফেরায় বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বের পথে অনেকটাই এগিয়ে রয়েছে জামাল-রবিউলরা।

ভিয়েনতিয়েনে প্রথম লেগে জয় পেয়ে এগিয়ে থাকলেও মাটিতেই পা রাখছেন বাংলাদেশ কোচ জেমি ডে। ম্যাচের আগে জানিয়েছেন, ড্রয়ে লক্ষ্য পূরণ হলেও জয়ের জন্যই মাঠে নামবে তার দল।

বাংলাদেশ একাদশ:

আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, বিপলু আহমেদ, মাশুক মিয়া জনি, রবিউল হাসান, নাবিব নেওয়াজ জীবন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত