সিডব্লিউটি ইমার্জিং ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

আপডেট : ১২ জুন ২০১৯, ১১:৫২ পিএম

বেমেয়াদি সিডব্লিউটি ইমার্জিং বাংলাদেশ ফার্স্ট গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল বুধবার ৬৮৯তম কমিশন সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ১ কোটি টাকা দেবে। বাকি ৯ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডের সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্র্যাক ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত