উচ্চমূল্যের ফসল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার

আপডেট : ১২ জুন ২০১৯, ১১:৫৩ পিএম

মন্ত্রণালয় উচ্চমূল্যের ফসল আবাদে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। কাজুবাদাম উৎপাদনকারী, প্রক্রিয়াজাতকারী ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে গতকাল সচিবালয়ের নিজ কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী উচ্চমূল্যের কাজু বাদামের চাহিদা বাড়ছে। বাদাম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণে জনবলের প্রয়োজন হয়। এতে বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বৈঠকে নেতারা বলেন, ২০১৪ সাল থেকে বান্দরবানের রুমা উপজেলার পাশাপাশি থানচি, রোয়াংছড়ি ও সদর উপজেলা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে কাজুবাদাম চাষ হচ্ছে। বর্তমানে প্রায় ২ হাজার হেক্টর জমিতে এই চাষ হচ্ছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, সরকার কৃষির জন্য প্রয়োজনীয় সব কিছুই করবে। কৃষিপণ্য রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্ভাবনাময় রপ্তানি পণ্যের তালিকায় উঠে এসেছে এই কৃষিপণ্য। বৈঠকে সংগঠনের সভাপতি মো. হারুন, সহ-সভাপতি শফিক উদ্দিন, কাজী শাহাদাত হোসেন, মো. মহিউদ্দিন, মো. কামাল উদ্দিন, সাইফুদ্দিন হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত