আমির খানের কিশোরী মেয়ে কার প্রেমে পাগল?

আপডেট : ১৩ জুন ২০১৯, ০১:৩৮ এএম

অবশেষে নিজের সম্পর্কের কথা মেনে নিলেন আমির খানের মেয়ে ইরা। সঙ্গীতশিল্পী মিশাল কিরপালানির সঙ্গেই প্রেম করছেন তিনি।

যদিও তাদের ডেটিংয়ের কথা দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছিল। শেষ পর্যন্ত ইরা খানের ইনস্টাগ্রাম স্টোরিতে হল জল্পনার অবসান।

ইনস্টাগ্রামে আস্ক মি সেশনে ইরাকে এক ফ্যান জিগ্গেস করেন, আপনি কি প্রেম করছেন?

সেখানেই কোনও কথায় না বলে, একটি ছবি দিয়ে ফ্যানের প্রশ্নের উত্তর দেন ইরা। ছবিতে মিশালকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি। আর তাতেই মিলেছে তাদের প্রেমের প্রমাণ। সঙ্গে অবশ্য মিশালকে ছবিতে তিনি ট্যাগও করেছেন।

 

যদিও ইনস্টাগ্রামে বহুবার নিজেদের ছবি শেয়ার করেছেন ইরা। কিছুদিন আগেই তাদের ভ্যাকেশনের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভ্যালেন্টাইন্স ডে-তেও মিশালের গানের ভিডিও পোস্ট করে ইরা ক্যাপশনে লিখেছিলেন সেকথা।

কিছুদিন আগে কফি উইথ করণের কাউচে বসে ছেলে জুনেইদ ও মেয়ে ইরার কথা বলেছিলেন আমির খান। ছেলে অভিনেতা হতে চাইলেও, মেয়ে ছবি তৈরি করতে চান বলে জানিয়েছিলেন তিনি। যদিও তাদের প্রেমজীবন নিয়ে কোনও মন্তব্যই করেননি মিস্টার পারফেকশনিস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত