নেদারল্যান্ডসে চলমান ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সেমিফাইনালে ওঠেছেন রোমান সানা। বৃহস্পতিবার স্বাগতিক দেশের প্রতিযোগি ভন দেন ভার্গকে পরাজিত করে সেরা চারে ওঠেন দেশ সেরা এই আর্চার। বাংলাদেশ সময় এদিন রাতেই সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী কিম উজিনকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেন রোমান।
সের্টোখোবসে শেষ ষোলোর ম্যাচে কিম উজিনকে ৬-৪ সেট পয়েন্টে হারান রোমান। এরপর কোয়ার্টারে ফন ডেন বার্গকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেন।
প্রথম সেট ২৮-২৮ পয়েন্টে ড্র হলেও পরের দুই সেট যথাক্রমে ২৮-২৭, ২৯-২৮ পয়েন্টে জিতে নেন রোমান। চতুর্থ সেট ২৮-২৮ পয়েন্টে ড্র হলে ম্যাচ জিতে জান রোমান।
এর আগে কোয়ার্টারে ওঠার লড়াইয়ে জাপানের প্রতিযোগির সঙ্গে প্রথম সেট হারের পর দ্বিতীয় সেট ড্র করেন রোমান। তৃতীয় ও চতুর্থ সেট ২৯-২৭ পয়েন্ট ব্যবধানে জিতে এগিয়ে যান রোমান। পঞ্চম সেট ড্র হলে কোয়ার্টার-ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যায় রোমানের।
