বাজেট ‘খাবার ছাড়াই খাবারের প্লেট সাজানো’: সাইফুল হক

আপডেট : ১৩ জুন ২০১৯, ১১:৪৬ পিএম

সংসদে ঘোষিত বাজেট অনেকটা ‘খাবার ছাড়াই খাবারের প্লেট সাজানোর’ মতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বাজেট সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, বাজেট আয় বৃদ্ধির সামর্থ্য ছাড়া প্রবলভাবে ব্যয় আকাঙ্ক্ষী। উন্নয়নের তুলনায় অনুন্নয়ন ব্যয় বৃদ্ধির প্রস্তাবনা উদ্বেগজনক। বাজেট সমাজে ধনী-গরীবের বৈষম্য আরো প্রবল করবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে প্রস্তাবিত বাজেট গ্রহণযোগ্য নয়। বাজেট বাস্তবায়নের সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেই।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে বরাদ্দ অপ্রতুল। মোট সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দও তেমন বাড়েনি। এই খাতে আনুপাতিক বরাদ্দ নেপাল ও ভুটানের চেয়েও কম।

বাজেট প্রণয়ন, বাজেট গ্রহণ, সংশোধনসহ বাজেট প্রণয়নের বিদ্যমান সমগ্র প্রক্রিয়া পরিবর্তনের আহ্বান জানান সাইফুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত