জাতিসংঘে প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় মহাসচিবের উদ্বেগ

আপডেট : ১৪ জুন ২০১৯, ০২:৫৮ এএম

দুই বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বুধবার নিউইয়র্কে জাতিসংঘ দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে তিনি এ উদ্বেগের কথা জানান। গতকাল  বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের নিজ ভূমি রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমার সরকারের অসহযোগিতা ও অন্যান্য সমস্যা তুলে ধরেন। এছাড়া মিয়ানমারের দায়বদ্ধতার ইস্যুটি আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়ার লক্ষ্যে ওআইসি শীর্ষ সম্মেলনে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। এসময় আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বিশ্বব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করার বিষয়ে জাতিসংঘ ও জাতিসংঘের মহাসচিবের অনুরোধ জানান।

জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের সক্রিয় কার্যক্রমের জন্য সাধুবাদ জানান জাতিসংঘ মহাসচিব এবং শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের জন্যও ধন্যবাদ জানান। বৈঠককালে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ এবং মিনিস্টার ড. মো. মনোয়ার হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত