‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ শেষ হয়ে গেলেও এর সুপারহিরোদের নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তের মধ্যে। তাইতো খেলা শেষ হয়ে গেলেও এন্ডগেম তারকারা আবারও ভক্তদের আনন্দ দিল। এ সিনেমায় ক্রিস ইভান অভিনয় করেছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে। তার ৩৮তম জন্মদিন ছিল বৃহস্পতিবার। সেখানে উপস্থিত ছিলেন আরেক জনপ্রিয় চরিত্র ‘আয়রনম্যান’-এর ভূমিকায় অভিনয় করা রবার্ট ডাউনি জুনিয়র। ক্যাপ্টেন আমেরিকার গালে চুমু খাচ্ছেন এমন একটি ছবি টুইটারে পোস্ট করে রবার্ট রিখেছেন, ‘শুভ জন্মদিন আমেরিকার...। এই পৃথিবী একটি উত্তম স্থান, এবং আমি তোমার গালে একটা চুমু দেওয়ার ঋণে আছি।’ এই কৌতুকপূর্ণ শুভেচ্ছাজ্ঞাপন আসলে আয়রনম্যানের হৃদ্যতাপূর্ণ হৃদয়ের জানান দেয়। তবে ক্যাপ্টেন আমেরিকাকে যে কেবল আয়রনম্যানই শুভেচ্ছা জানিয়েছেন তা নয়। হাল্ক চরিত্রের মার্ক রুফালো দারুণ একটা বার্তা দিয়েছেন। বলেছেন, ‘তোমাকে ভালোবাসি ভাই। যখনই দরকার তখনই পাশে থাকব।’ এ বার্তার সঙ্গে তিনি মুভি সেটে তোলা দুজনের একটা সেলফি পোস্ট করেছেন। জবাবে ক্রিস ইভান প্রশংসার সঙ্গে সবুজ রঙের হৃদয়ের ইমো দিয়েছেন।
×
