ব্লকে বেড়েছে লেনদেন

আপডেট : ১৫ জুন ২০১৯, ১১:১৮ পিএম

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের লেনদেনে মোট ৩৮টি প্রতিষ্ঠান অংশ নেয়। এ সময় প্রতিষ্ঠানগুলোর মোট ১৬০ কোটি ১৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় ৪০ কোটি ১৫ লাখ ২২ হাজার টাকা বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২০ কোটি ২ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার। ব্লকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে  ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, এনসিসি ব্যাংক, ফরচুন সুজ, রেনেটা, মার্কেন্টাইল ব্যাংক, ভিএফএস থ্রেড ডাইং, উত্তরা ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, এসকে ট্রিমস, প্রাইম ইনস্যুরেন্স, এস্কয়্যার নিট কম্পোজিট, পূরবী জেনারেল ইনস্যুরেন্স উল্লেখযোগ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত