কক্সবাজার শহরে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব-১৫। গতকাল শনিবার ভোরে শহরের তারাবনিয়ারছড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফের হ্নীলা লেদা এলাকার মো. রবিউল আলম (৩১) ও রঙ্গীখালী এলাকার এক কিশোরকে (১৬) আটক করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহ্্মুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ওই দুই ইয়াবা কারবারিকে হাতেনাতে আটক করে।
