জাহ্নবীর বেলি ডান্স চ্যালেঞ্জ ভাইরাল (ভিডিও)

আপডেট : ১৬ জুন ২০১৯, ১১:৩৮ পিএম

নাচের স্কিলে ইতোমধ্যেই নজর কেড়েছেন জাহ্নবী কাপুর। কত্থক নাচে তার যথেষ্ট পারদর্শিতাও রয়েছে। কিন্তু এরই সঙ্গে বেলি ডান্সেও এবার চমক লাগালেন নায়িকা তথা শ্রীদেবী-কন্যা।

সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট হওয়া জাহ্নবী কাপুরের একটি বেলি ডান্সের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে নেটিজেনদের। এককথায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন জাহ্নবী।

ইনস্টাগ্রাম স্টোরিতেও এই ভিডিয়ো শেয়ার করে জাহ্নবী লিখেছেন, এটি ডান্স দিওয়ানে চ্যালেঞ্জের জন্য তিনি করেছেন। একইসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন তার প্রথম ছবির পরিচালক শশাঙ্ক খৈতানকে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি স্টুডিয়োতে পিংক স্পোর্টস ব্রা ও সাদা হট প্যান্টে বেলি ডান্স করছেন জাহ্নবী। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জাহ্নবী আপাতত তার আগামী ছবি তখত-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত।

সূত্র: ইন্ডিয়া টুডে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত