সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানীতে বস্তিবাসীর সংখ্যা সাড়ে ৬ লাখ

আপডেট : ১৭ জুন ২০১৯, ০১:০২ এএম

রাজধানী ঢাকার ৩ হাজার ৩৯৪টি বস্তিতে সাড়ে ছয় লাখ মানুষ বসবাস করে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। গতকাল রবিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা রিপোর্টের ভিত্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বস্তির সংখ্যা ১ হাজার ৬৩৯টি। মোট খানা ১ লাখ ৩৫ হাজার ৩৪০টি। এসব বস্তিতে ৪ লাখ ৯৯ হাজার ১৯ মানুষ থাকে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ হাজার ৭৫৫টি বস্তিতে মোট খানা ৪০ হাজার ৫৯১টি। সেখানে ১ লাখ ৪৭ হাজার ৫৬ জন বসবাস করে। এসব বস্তিবাসীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে বলেও জানান মন্ত্রী।
কোন থানায় কত বস্তি?
উত্তরের আদাবরে ৪৭২, বাড্ডায় ১২১, বনানীতে ১০, দারুস সালামে ৫৪, ভাসানটেকে ৮, গুলশানে ৮, কাফরুলে ১০৩, খিলক্ষেতে ৭১, মিরপুরে ১১৭, মোহাম্মদপুরে ২৮৪, পল্লবীতে ৭০, রামপুরায় ১৬৮, শাহআলীতে ১৫ এবং শেরেবাংলা নগরে ১৩৮টি বস্তি রয়েছে। অন্যদিকে দক্ষিণের বংশালে ১৯, চকবাজারে ১৫০, ধানম-িতে ১৭, গে-ারিয়ায় ৪৯, হাজারীবাগে ২৪৩, কলাবাগানে ৫, কামরাঙ্গীরচরে ২৬৫, খিলগাঁওয়ে ৪২৬, কোতোয়ালিতে ৫, লালবাগে ২৭৮, মতিঝিলে ৪, নিউ মার্কেটে ৫, রমনায় ৮, শাহজাহানপুরে ৭৯, শাহবাগে ৭, সূত্রাপুরে ৫ ও ওয়ারীতে ২৬টি বস্তি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত