উজবেকিস্তানে রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা

আপডেট : ১৭ জুন ২০১৯, ০২:১২ এএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে উজবেকিস্তান। গতকাল রবিবার দুপুরে তাজিকিস্তান থেকে উজবেক এয়ারফোর্সের একটি বিশেষ বিমানে দেশটির রাজধানী বুখারায় পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে বাসসের খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ বুখারায় রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগদান করবেন। খবরে

বলা হয়েছে, বরিবার স্থানীয় সময় দুপুর পৌনে ১টায় উজবেকিস্তানের উদ্দেশে দুশানব আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাশীদা খানম এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনসহ অন্য সফরসঙ্গীরা তার সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপতি এখন মধ্য এশিয়ার দুই দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানে সাত দিনের সরকারি সফরে রয়েছেন। এর আগে তাজিকিস্তানে তিনি পঞ্চম কনফারেন্স অন ইন্টারন্যাশনাল অ্যান্ড কনফিডেন্স মেজার ইন এশিয়ায় (সিআইসিএ) যোগদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত