এই ভারত সুন্দরীর পড়াশোনা জানলে চমকে যাবেন

আপডেট : ১৭ জুন ২০১৯, ১১:৫৪ এএম

সুমন রাও। ভারতের রাজস্থানের ২২ বছরের এই তরুণী একটি সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব জিতে চলে এসেছেন খবরের শিরোনামে।

ফেমিনার আয়োজনে ২০১৯ সালের ভারত সুন্দরী হয়েছেন তিনি। শনিবার রাতে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইনডোর স্টেডিয়ামে তারকা খচিত গ্র্যান্ড ফিনালেতে সেরার মুকুট মাথায় পরেন তিনি।

image

১৯৯৬ সালের ২৩ নভেম্বর রাজস্থানে জন্মগ্রহণ করেন সুমন। চলতি বছরই মিস রাজস্থান হয়েছিলেন তিনি। সেরা সুন্দরীর খেতাব ছাড়াও মিস র‍্যাম্পওয়াক খেতাবও জিতেছেন তিনি।

শুধু সৌন্দর্য নয় পড়াশোনার দিক দিয়েও কম যাননি তিনি। ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্টস্‌ ইন্ডিয়া, দিল্লিতে পড়াশোনা করছেন এই সুন্দরী।

image

তিনি বরাবরই মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। মডেলিংই তার প্রথম পছন্দ বলেও জানিয়েছিলেন সুমন।

নাচ করতেও তিনি বেশ পছন্দ করেন। সৌন্দর্য প্রতিযোগিতায় দুর্দান্ত নেচে সবার মন জয় করেছেন সুমন।

মডেলিং, নাচ করার পাশাপাশি তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত। পরিবারের প্রিয় সুমনের পছন্দের খেলা বাস্কেট বল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত