আরো একটি মাইফলক পৌঁছানোর সম্ভাবনা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৩ রান করলেই দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ভাগ বসাবেন তামিম ইকবালের রেকর্ডে।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২০১ ম্যাচ খেলে আটটি সেঞ্চুরি ও ৪৪টি হাফসেঞ্চুরিতে ৫৯৭৭ রান করেছেন সাকিব। তার আগে একমাত্র খেলোয়াড় হিসেবে বাংলাদেশের হয়ে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। ১৯৬ ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ৪৬টি হাফসেঞ্চুরিতে এই ওপেনিং ব্যাটসম্যানের রান এখন ৬৬৯৫।
এদিকে চলতি বিশ্বকাপে সাকিব বাংলাদেশের প্রথম তিন ম্যাচে দুটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন। ৮৬.৬৬ গড়ে ২৬০ রানের পাশাপাশি বল হাতে এ পর্যন্ত নিয়েছেন তিন উইকেট।
