মোবাইল ব্যাংকিংয়ে ব্যালেন্স দেখতে টাকা লাগবে না

আপডেট : ১৮ জুন ২০১৯, ১১:১৩ পিএম

মোবাইল ব্যাংকিংয়ে হিসাবের ব্যালেন্স জানতে গ্রাহককে কোনো অর্থ ব্যয় করতে হবে না। আগের মতোই বিনামূল্যে ব্যালেন্সের হিসাব জানতে পারবেন গ্রাহকরা। গ্রাহকদের পক্ষ থেকে মোবাইল ব্যাংকিং সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান চার্জ দেবে। গতকাল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।গত ১৩ জানুয়ারি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সংক্রান্ত এক নির্দেশনার মাধ্যমে বিকাশ, রকেট, নগদ, এমক্যাশ, ইউক্যাশ, টিক্যাশের মতো মোবাইল ফোনভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকরা ব্যালেন্স জানতে ৪০ পয়সা করে চার্জ মোবাইল ফোন অপারেটরদের দিতে বলে। তবে ৪০ পয়সার এ চার্জ গ্রাহক নাকি মোবাইল ফোনভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান দেবে, তা স্পষ্ট করা হয়নি। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি পরিষ্কার করল বিটিআরসি।

বিটিআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিং সেবা দিতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অপারেটরগুলো (এমএফএস) মোবাইল ফোন অপারেটরের  নেটওয়ার্ক ব্যবহার করে। নেটওয়ার্ক ব্যবহারের জন্য যেকোনো ধরনের চার্জ এমএফএস অপারেটরগুলোকেই দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত