টলিউডের প্রায় সকলেই জানেন মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান বেস্ট ফ্রেন্ড। দুই হিট নায়িকা এখন সংসদ সদস্যও।
তুরস্কের বোদরুম শহরে নুসরাতের বিয়েতে সিনে ইন্ডাস্ট্রির একমাত্র অতিথি মিমি। সেখানে পৌঁছে ইনস্টাগ্রামে নিজেই ছবি শেয়ার করলেন ‘বোঝে না সে বোঝে না’ অভিনেত্রী। বোঝা যাচ্ছে, বেশ উপভোগ করছেন এই পর্যটন শহর।
সেখানে দেখা যায়, ফ্লোরাল প্রিন্টের ড্রেস পরেছেন মিমি। হলুদ-কমলা রঙের আধিক্য রয়েছে পোশাকে। হ্যাশট্যাগে লিখেছেন, ‘এনজেঅ্যাফেয়ার’ অল সেট।
বুধবার হবে নুসরাতের মেহেদি ও সংগীত। বৃহস্পতিবার নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে। আর এই কারণে সংসদের প্রথম দিনেই অনুপস্থিত নুসরাত ও মিমি।
ভারতে ফিরে ২৫ জুন আইনি মতে বিয়ে সারবেন নুসরাত-নিখিল। দুজনেই পরবেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক।
এক-একটি অনুষ্ঠানের জন্য থিম অনুযায়ী পোশাক বেছেছেন নুসরাত। ইয়ট পার্টিতে সামার ফাঙ্ক। মেহেদির থিম বোহিমিয়ান। সেখানেও মানানসই ডিজাইনার ওয়্যার। সংগীতের জন্য ইন্দো-ওয়েস্টার্ন পোশাক। আর বিয়ের পর রাতের পার্টিতে নায়িকা ফিরে যাবেন ওয়েস্টার্ন গ্ল্যামারাস পোশাকে। হোয়াইট ওয়েডিংয়ের জন্য নুসরাত বেছেছেন মিন্ট গ্রিন ও সাদার মিশেলে ড্রেস।
প্রতিটি অনুষ্ঠানেই খাওয়াদাওয়ার বিস্তারিত আয়োজন। বিয়ের দিন মেনুতে থাকছে স্থানীয় কুইজিন ও ভারতীয় খাবার।
