হোয়াটসঅ্যাপে এবার যুক্ত হতে চলেছে নতুন ফিচার। কোনো ছবি যাতে ভুল নম্বরে পাঠিয়ে না ফেলেন, তার জন্য আসছে এই ফিচার। যেখানে দুবার করে যাচাই করার সুবিধা থাকবে। মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান ফেইসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপের সর্বশেষ অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে পাওয়া যাবে এই ফিচার।
সদ্য যোগ হওয়া এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে গ্যালারি থেকে ছবি পাঠাতে গেলে বাম দিকে যাকে পাঠাচ্ছেন তার ছবি দেখা যাবে বলে জানা গেছে। নতুন ফিচারে ইমেজের ক্যাপশন লেখার পাশেও উল্লেখ থাকবে যাকে পাঠানো হচ্ছে তার নাম। অর্থাৎ ক্যাপশন লেখার সময় চোখে পড়বে যে ঠিক কোথায় কার কাছে ছবি পাঠাচ্ছেন আপনি।
তবে, যারা আইফোন ব্যবহার করেন, তারা শিগগিরই এই ফিচার পাবেন বলে আশা করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে শিগগিরই চলে আসবে এই ফিচার।
এদিকে, হোয়াটসঅ্যাপ স্টিকার নোটিফিকেশন প্রিভিউ ফিচার নিয়ে আসার পরিকল্পনাও সেরে ফেলেছে। সদ্য আপডেটেড অ্যান্ড্রয়েড অ্যাপে এই ফিচার পাওয়া যাবে বলে জানিয়েছে ‘WAbetainfo’। তবে বেশ কিছুদিন আগে অ্যাপলের আইওএস ভার্সন 2.19.50.21-এ চলে এসেছে স্টিকার নোটিফিকেশন।
