এফবিসিসিআইয়ের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ থেকে আমদানি বাড়াবে আজারবাইজান

আপডেট : ১৯ জুন ২০১৯, ১০:৪৬ পিএম

বাংলাদেশ থেকে আসবাব, সিরামিক টাইলস, ওষুধ ও আইটি সামগ্রী আমদানিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে আজারবাইজান। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর বিষয়েও দেশটি আগ্রহী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও আজারবাইজানের শীর্ষ চেম্বারের মধ্যে ‘যৌথ চেম্বার’ গঠনের বিষয়েও দুইপক্ষ ইচ্ছা প্রকাশ করেছে। রাজধানীর মতিঝিল ফেডারেশন ভবনে গতকাল বুধবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. মুনতাকিম আশরাফের সঙ্গে  বৈঠককালে এ আগ্রহের কথা জানান আজারবাইজানের রাষ্ট্রদূত ড. আশরাফ শিখালিয়েভ। মো. মুনতাকিম আশরাফ বাংলাদেশের দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক কার্যক্রমে বেসরকারি খাতের ভূমিকা তুলে ধরেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশের অভাবনীয় অর্থনৈতিক উন্নয়নের কথা উল্লেখ করে আজারবাইজানের ব্যবসায়ীদের ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ বিনিয়োগের আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত