ফিট বডি নায়িকা হিসেবে নতুনদের মধ্যে ভালোই নজর কেড়েছেন দিশা পাটানি। ফিটনেস ঠিক রাখতে নিয়মিত শরীরচর্চা তো করছেনই, পরিবর্তন এনেছেন খাদ্যাভ্যাসেও।
বিশ্বখ্যাত ব্র্যান্ড কেলভিন ক্লেইনের অ্যাম্বাসেডর বাগি টু নায়িকা। ব্রান্ডটির বিকিনি পরেই ইনস্টাগ্রামে ছবি দিয়ে ভক্তদের মধ্যে আলোড়ন তুললেন তিনি।
ছবিটিতে দেখা যায়, কালো রঙের একটি বিকিনি পরে আছেন তিনি। ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, মাই কেলভিনস এবং কেলভিন ক্লেইন।
এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপ ছড়ান স্বল্পবসনা দিশা। কখনো সুইম স্যুট কখনো বিকিনি পরে ছবি দিতে দেখা যায় তাকে।
