ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার কাকলি রায় পরকীয়ার বাধা সরাতে নৃশংসভাবে খুন করলেন নিজের সন্তানকে।
ভারতের গণমাধ্যম জানায়, হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার মান্নাপাড়ায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত শুভম রায় অষ্টম শ্রেণিতে পড়াত।
তারা জানায়, ওই নারীর স্বামী মারা যাওয়ার পর ছেলে শুভমকে গড়ে তোলার দায়িত্ব ছিল তার হাতেই। তবে তার পরকীয়ায় বাধা হয়ে দাড়াচ্ছিল শুভম।
শুক্রবার কাঁকুড়গাছির রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় শুভমের দেহ।
স্থানীয় পুলিশ জানায়, মা হাসপাতালে ভর্তি, স্কুল থেকে ফেরার পর শুভমকে জানায় মা কাকলির প্রেমিক রঞ্জিত ভর।
এরপরই নিখোঁজ হয়ে যায় শুভম। রঞ্জিত শুভমকে নিয়ে রাতেই পৌছায় কাঁকুড়গাছিতে। সেখানেই ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে খুন করা হয় শুভমকে।
পুলিশের জেরায় তার মা কাকলিদেবী স্বীকার করেন প্রেমিককে দিয়ে তিনি খুন করিয়েছেন ছেলেকে।
খবর জি নিউজ।
