মেজাজ ঠান্ডা রাখুন মিথুন, বিদ্যুতে পোড়ার ভয় আছে কন্যার

আপডেট : ২২ জুন ২০১৯, ০৯:০৪ এএম

মেষ: ব্যবসার জন্য আত্মীয়দের মাধ্যমে টাকা জোগাড় হবে। যন্ত্রপাতির ব্যবসা লাভজনক হবে। প্রতিবেশীদের ক্ষমতা হ্রাস করা সম্ভব হবে।

বৃষ: কর্মক্ষেত্রে ঝামেলা-গোলযোগ দেখা দিতে পারে। বন্ধুর সাহায্যে সমস্যার সমাধান হবে। আয় বাড়বে।

মিথুন: কর্মক্ষেত্রে আংশিক কাজ সমাপ্ত হবে। মনে অতৃপ্তি বাড়বে। পরিচিতরা কাজে সহযোগিতা করবে। মেজাজ ঠান্ডা রাখুন।

কর্কট: ব্যবসায় পুঁজি বিনিয়োগে ঋণ হতে পারে। স্ত্রীর আয় বাড়বে। রোমাঞ্চে তৃপ্তি নেই।

সিংহ: প্রতিপক্ষ পুরনো বিবাদ মেটাতে রাজি হবে। টাকা সঞ্চয় হবে না। প্রেম ও রোমাঞ্চ শুভ।

কন্যা: কর্মক্ষেত্রে আন্দোলন ও দলাদলি দেখা দেবে। কাজে অতৃপ্তি আসবে। আঘাতজনিত বা বিদ্যুতে পোড়ার ভয় আছে।

তুলা: বিদেশিদের সঙ্গে ব্যবসার চুক্তিপত্র হতে পারে। প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে। লাভ আংশিক হবে।

বৃশ্চিক: ব্যবসায় গতি নেই। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। শরীর ও মন ভালো নেই।

ধনু: প্রতিবেশী ও আত্মীয়র সঙ্গে ঝগড়া বাধতে পারে। ব্যবসায় লাভ কমে গেছে। প্রকাশ্যে শত্রুরা বিরোধিতা করছে।

মকর: পরিশ্রমে সুফল আসবে। সংসারে দ্বন্দ্ব থাকলেও কাজে তার প্রভাব পড়বে না। ব্যয় বাড়বে।

কুম্ভ: আইনজীবীর সঙ্গে ঝগড়া বাঁধতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে। আঘাত বা দুর্ঘটনা যোগ আছে।

মীন: যন্ত্রবিদ-প্রযুক্তিবিদরা কাজে সাফল্য পাবেন। বন্ধুদের জন্য ব্যয় বাড়বে। সংসারে শান্তি থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত