বলিউডে এখন সবচেয়ে চর্চিত লাভবার্ড রণবীর কাপুর আর আলিয়া ভাট। তারা এখন বন্ধু আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমার মাত্র একটি দৃশ্য আর একটি গানের শ্যুটিং বাকি আছে। কিন্তু আপাতত তা আর হচ্ছে না। কারণ, সিনেমার নায়িকা আলিয়া ভাটই আচমকা অসুস্থ হয়ে পড়েন। এ জন্য পরিচালক কিছুদিনের জন্য শ্যুটিং বন্ধ রেখেছেন। তবে আলিয়া বেশিদিন বিশ্রামের সুযোগ পেলেন না। সামাজিকতা রক্ষার জন্য তাকে ছুটতে হলো নিউ ইয়র্ক। কারণ, সেখানে অবস্থান করছেন প্রেমিক রণবীর কাপুরের বাবা বরেণ্য অভিনেতা ঋষি কাপুর ও মা অভিনেত্রী নিতু কাপুর। এরই মধ্যে ঋষি ক্যানসার থেকে পুরোপুরি নিস্তার পেয়েছেন। অসুস্থ বাবাকে দূরে রেখে অনেক কষ্টে সিনেমার শ্যুটিংয়ে মন দিয়েছিলেন রণবীর। তাই একটু ফুরসত পেতেই ছুটলেন বাবা-মায়ের কাছে। আর সেই যাত্রায় সঙ্গী হলেন প্রেমিকা আলিয়া ভাট। কয়েক দিনের মধ্যে রণবীরের একমাত্র বোন ঋধিমা কাপুরও পৌঁছাবেন নিউ ইয়র্ক। সেখানে পুরো পরিবার কিছু কোয়ালিটি টাইম কাটাবেন। নিজে অসুস্থ থাকলেও হবু শ^শুর-শাশুড়ির সঙ্গে সময় কাটানোর এই সুযোগ হাতছাড়া করতে চাননি আলিয়া। এর আগে এ বছরের হ্যাপি নিউ ইয়ারেও নিউ ইয়র্কে কাপুর পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন আলিয়া। কাপুর পরিবারের সঙ্গে আলিয়ার এই যোগাযোগ দেখে বোঝাই যাচ্ছে এই জুটির পরিণয় হতে যাচ্ছে খুব শিগগিরই।
×
