বিশ্বকাপে ৫০তম জয়ের কীর্তি গড়ল ভারত

আপডেট : ২৩ জুন ২০১৯, ০১:২৬ এএম

সাউদাম্পটনে শনিবার রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে ১১ রানে হারিয়েছে ভারত। এই জয়ে দারুণ এক কীর্তি লেখা হয়েছে ভারতের নামের পাশে। বিশ্বকাপে ৫০তম জয়ের রেকর্ড গড়েছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে যে কীর্তি গড়তে পেরেছে শুধু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

এবারের আসরে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে হারানোর পর এবার আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিল ভারত। ৫ ম্যাচে ৪টিতেই জয় বিরাট কোহলির দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়।

আফগানিস্তানের বিপক্ষে এদিন জয়টা এসেছে অনেক নাটকের পর। শেষ ওভারে মোহাম্মদ শামি হ্যাটট্রিক করে জয় এনে দেন দলকে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল ভারতের ৭৯তম বিশ্বকাপ ম্যাচ। এর মধ্যে ২৭টি ম্যাচে হেরেছে, ২টি ম্যাচ টাই বা রেজাল্ট হয়নি।

এই তালিকায় সবার ওপরে অস্ট্রেলিয়া। ৯০ ম্যাচে ৬৭টি জয় তাদের। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২১টি তে হেরেছে, একটি করে ম্যাচ টাই ও রেজাল্ট হয়নি।

দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড ৮৪ ম্যাচে ৫২টিতে জিতেছে। ৩০টিতে হার ও একটি ম্যাচ রেজাল্ট হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত